শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত

উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে দুই সাংবাদিক নিহত হয়েছেন।

উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত

রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টর জসিমউদদীন বাসষ্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার ভোররাতে একটি বাসের চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল খেলা দেখে বাড়ি ফিরছিলেন।

নিহত সাংবাদিকরা হলেন প্রাণের বাংলাদেশ পত্রিকার রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের সাকিবুল হাসান। সাকিবুল উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক, আর রাজু আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, বড় পর্দায় ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার ম্যাচ দেখে ফেরার সময় তাদের চাপা দেয় একটি বাস।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন