মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মিরপুরে পরিত্যক্ত দোকান থেকে আল-আলামিনের মরদেহ উদ্ধার

মিরপুরে পরিত্যক্ত দোকান থেকে আল-আলামিন হোসেনের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের।

মিরপুরে পরিত্যক্ত দোকান থেকে আল-আলামিনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরে একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে ৪২ বছর বয়সী আল-আলামিন হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে মিরপুর ১৩ নম্বরের পিটিআই ভবনের বিপরীত পাশের একটি গলি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আল-আলামিনের মরদেহ মিরপুর ১৩ নম্বর পিটিআই ভবনের ঠিক বিপরীতে, ৭ নম্বর লেনের একটি পরিত্যক্ত টং দোকানের ভেতরে পড়ে ছিল। গতকাল রাত আনুমানিক ৮টার দিকে দোকান থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টং দোকানের ভেতর থেকে প্রায় পচাগলা অবস্থায় আল-আলামিনের মরদেহ উদ্ধার করে।

আল-আলামিনের বোন শাহাতন বেগম দাবি করেছেন, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন