মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সাউথ আফ্রিকায় গোলাগুলিতে নিহত ১৭, তদন্ত চলছে

সাউথ আফ্রিকায় দুটি গোলাগুলির ঘটনায় ১৭ জন নিহত, পুলিশ তদন্ত শুরু করেছে।

সাউথ আফ্রিকায় গোলাগুলিতে নিহত ১৭, তদন্ত চলছে

সাউথ আফ্রিকায় দুটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমাঞ্চলে বন্দুক হামলায় ৯ জন নিহত হন।

অ্যাটেরিজভিল জেফসভিলে শহরের একটি ঝুপড়ি ঘরের ভেতর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ৩ জন নারীও রয়েছেন। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে, তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অন্যদিকে, কোয়াজুলু-নাটাল প্রদেশে একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে পিটার-মারিজবার্গ শহরের বাইরে একটি গাড়ির ভেতর থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাউথ আফ্রিকা হত্যাকাণ্ডের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন