ইয়েমেনের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ৬০০ বন্দিকে মুক্তি দিয়েছে দেশটির হুথি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (১৫ নভেম্বর) ইয়েমেনের রাজধানী সানায় মুক্তির অপেক্ষায় থাকা বন্দিদের দেখা যায়। মুক্তির এই অনুষ্ঠানে হুথি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
আইসিআরসির তথ্য অনুযায়ী, সংঘাতের সাথে সংশ্লিষ্ট এসব বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের পরিচয়, কোন পক্ষের হয়ে তারা যুদ্ধে অংশ নিয়েছিলেন অথবা মুক্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।