সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কান্দাহারে রেডিওতে ক্রিকেট সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা জারি

কান্দাহারে রেডিওতে ক্রিকেট সংবাদ প্রচারে তালেবানের নিষেধাজ্ঞা।

কান্দাহারে রেডিওতে ক্রিকেট সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা জারি

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে রেডিওতে ক্রিকেট বিষয়ক সংবাদ বা অনুষ্ঠান প্রচার করতে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান কর্তৃপক্ষ।

স্থানীয় রেডিও স্টেশনগুলোকে সম্প্রতি কান্দাহারের প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ এই নির্দেশনা পৌঁছে দিয়েছে। বার্তা সংস্থা এএফপি সূত্রে জানা যায়, এই নিষেধাজ্ঞার আওতায় ধারাভাষ্য, সংবাদ প্রচার এবং জয়ের ফলাফল সম্পর্কিত কোনো প্রতিবেদন প্রকাশ করা যাবে না।

এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কোনো মন্তব্য করতে পারেনি। তালেবান সরকার ইতোমধ্যে মিক্সড মার্শাল আর্টসসহ বেশ কিছু খেলার ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

তবে, ছেলেদের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। অন্যদিকে, নারীদের জন্য সব ধরনের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন