রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
অপরাধ

যশোরে সাংবাদিক সাকিন হোসেনের আত্মহত্যা, ফেসবুকে স্ট্যাটাস

যশোরে সাংবাদিক সাকিন হোসেন আত্মহত্যা করেছেন। ফেসবুকে 'বিদায় পৃথিবী' লিখে স্ট্যাটাস দেন তিনি।

যশোরে সাংবাদিক সাকিন হোসেনের আত্মহত্যা, ফেসবুকে স্ট্যাটাস

যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেন আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

মৃতের স্বজনরা জানিয়েছেন, সাকিন কিছুদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। এই সমস্যার জের ধরে বৃহস্পতিবার রাতে তিনি নিজ ঘরের ভেতর রশি দিয়ে গলায় ফাঁস দেন। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, বৃহস্পতিবার বিকেলে তিনি ফেসবুকে ‘বিদায় পৃথিবী’ লিখে একটি স্ট্যাটাস দেন। সাকিনের মৃত্যুর খবর জানার পর সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন