পাবনা সদরের বাংলা বাজার এলাকায় র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে একজনকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম ফরিদ উদ্দিন (৪৫), যিনি পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুরের ইসমাইল মৃধার ছেলে।
র্যাব জানায়, শুক্রবার (১৭ জুলাই) ভোরে কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এর নেতৃত্বে র্যাবের একটি দল রামচন্দ্রপুর বাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ফরিদ উদ্দিনের কাছ থেকে একটি বিদেশি রিভালবার এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।