বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ডেমরায় পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু, তদন্ত শুরু

ডেমরা পুলিশ লাইনসে পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু, তদন্ত চলছে।

ডেমরায় পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু, তদন্ত শুরু

রাজধানীর ডেমরা পুলিশ লাইনসে সাইদুল ইসলাম (২১) নামের এক পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইদুল ইসলামের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামে। তিনি গত ৯ মাস ধরে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন এবং ডেমরার পুলিশ লাইনসে বসবাস করতেন।

সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ জানান, পারিবারিক কলহের কারণে সাইদুল কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে তিনি পুলিশ লাইনসের ২০ তলা ভবনের ৭ম তলায় নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

এ ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, সাইদুল বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন