রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
অপরাধ

৩ মাসের শিশুর নির্যাতনের আসামি ফারজানা আক্তার গ্রেপ্তার

নরসিংদীতে ৩ মাসের শিশুর নির্যাতনের ঘটনায় চাচি ফারজানা আক্তার গ্রেপ্তার।

৩ মাসের শিশুর নির্যাতনের আসামি ফারজানা আক্তার গ্রেপ্তার

নরসিংদীর মাধবদী থানার একটি শিশু নির্যাতন মামলার প্রধান আসামি ফারজানা আক্তার ওরফে লতাকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। শুক্রবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে তিন মাস বয়সী এক শিশুর ওপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যায়, শিশুটির পায়ে মুচড় দিয়ে গুরুতর আঘাত করছেন ফারজানা আক্তার লতা। এই অমানবিক ঘটনার পর দেশব্যাপী তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করা হলেও সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার থানায় বাদী হয়ে মামলা করেন। মামলার পর র‍্যাব-১১ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়।

রূপগঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় ফারজানা আক্তার লতাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মাধবদী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে, জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।

বিজ্ঞাপন