শনিবার, ১১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নাটোরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

নাটোরের পাটুল বাজারে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক সাগর কুমার নিহত হয়েছেন।

নাটোরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

নাটোরের নলডাঙ্গার পাটুল বাজারে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক সাগর কুমার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী জয় কুমার ও অটোরিকশার চালক।

নিহত সাগর কুমার নওগাঁর পত্নীতলা থানার ঘোষপাড়া মহল্লার মানিক চন্দ্রের ছেলে। দুর্ঘটনার পর আহত জয় কুমারকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অটোরিকশার চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর কুমার ও তার বন্ধু জয় নওগাঁর পত্নীতলা থেকে মোটরসাইকেলে করে নাটোরের নলডাঙ্গার পাটুলে ঘুরতে আসেন। পাটুল বিল ঘুরে জিরো পয়েন্ট থেকে ফিরার পথে পাটুল বাজারে পৌঁছালে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজনই সড়কের ওপর পড়ে যান এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাগর কুমারকে মৃত ঘোষণা করেন এবং আহত জয়কে হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যবস্থা গ্রহণ করে।

বিজ্ঞাপন