শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

যশোরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত, আহত দুজন।

যশোরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং শংকরপুর এলাকার আরিফুল ইসলাম জয় রয়েছেন। তৃতীয় নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করেন। আহতদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আনোয়ার হোসেন জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন