বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
অপরাধ

সুন্দরবনে অবৈধ বালু উত্তোলনকালে ৫ জন আটক

সুন্দরবনে অবৈধ বালু উত্তোলনকালে ৫ জন আটক করেছে বিজিবি।

সুন্দরবনে অবৈধ বালু উত্তোলনকালে ৫ জন আটক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৪ জুন) সকালে শ্যামনগর উপজেলার ঝাঁপার চর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন ইব্রাহিম গাজী, নাঈম ইসলাম, আজারুল ইসলাম, সজিব শেখ ও জাবিরুল ইসলাম। তারা খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকার বাসিন্দা।

নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহারিয়ার রাজিব জানান, উপকূলের নদী থেকে অবৈধ বালু উত্তোলনকালে পাঁচজনকে আটক করা হয়েছে এবং একটি বালুভর্তি কার্গো জাহাজও জব্দ করা হয়েছে।

আটকরা বালু উত্তোলনের জন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নিকট সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন