সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইলে নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

টাঙ্গাইলের বংশাই নদীতে গোসল করতে নেমে ১৪ বছরের কিশোর নিখোঁজ হয়েছেন।

টাঙ্গাইলে নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

টাঙ্গাইলের বংশাই নদীতে গোসল করতে নেমে ১৪ বছর বয়সী ইসমাইল হোসেন নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ জুলাই) বিকেলে মির্জাপুর উপজেলার হাঁটুভাঙ্গা ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোরের বাড়ি গাজীপুর জেলার কোনাবাড়ি থানার আমবাগ এলাকায়। তিনি মুফতি খান ইব্রাহিম খলিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে কোনাবাড়ি বাসিয়া নদীর ঘাট থেকে ৪০-৫০ জন মাদরাসার ছাত্র টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর হাঁটুভাঙ্গা এলাকায় নৌকা ভ্রমণে আসেন।

নৌকা ভ্রমণের পর ছাত্ররা মাঠে ফুটবল খেলেন। এরপর তারা বংশাই নদীতে গোসল করতে নামেন। এ সময় ইসমাইল হোসেন নিখোঁজ হয়ে যান।

ঘটনার পর স্থানীয় পুলিশ ও মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন