রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

টাঙ্গাইলে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজ শিক্ষার্থী জিহাদ হোসেন আসিফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইলে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ১৮ বছর বয়সী শিক্ষার্থী জিহাদ হোসেন আসিফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে মরদেহটি পাওয়া যায়।

নিহত আসিফ টাঙ্গাইল সদরের চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে এবং হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, আসিফ শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মুরগি বিক্রির জন্য পুটিয়াজানি হাটে যান। সেখানে চাচাতো ভাই তামিমের সঙ্গে কাজের কথা বলে তিনি চলে আসেন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। রাত ৮টা পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন