বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েবের ঘটনায় দুইজন গ্রেপ্তার হয়েছে।

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব

চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা ঘটেছে ১০ আগস্ট, তবে বিষয়টি আজ বৃহস্পতিবার প্রকাশ্যে আসে।

ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর, ১০ আগস্ট ব্যাংকের জেনারেল ম্যানেজার কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

পুলিশের তথ্যমতে, ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন দীর্ঘ এক বছর ধরে ভল্টে নগদ টাকা রাখার সময় ১ হাজার টাকার বান্ডিলের মধ্যে ১০০ টাকার নোট ঢুকিয়ে রাখতেন। বিষয়টি ধরা পড়লে ৯ আগস্ট রাতে ব্যাংকের সহকর্মীরা তাদের পুলিশের কাছে সোপর্দ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, মামলায় এজাহারনামীয় দুই আসামি কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন