মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপ সংঘর্ষে ৪ জন নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপ সংঘর্ষে ৪ জন নিহত, ৫ জন আহত।

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপ সংঘর্ষে ৪ জন নিহত

কক্সবাজারের চকরিয়াতে বাস ও জিপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, নোয়াখালী থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। অপরদিকে, ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল একটি জিপ।

খুটাখালীর নয়াপাড়া এলাকায় পৌঁছানোর পর বাসটি জিপটিকে ধাক্কা দেয়, যার ফলে জিপটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে শাহেদ, রফিক, জিয়াবুল ও জসিমের নাম জানা গেছে।

বিজ্ঞাপন