শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফেনীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ফেনীতে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. রাসেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

ফেনীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. রাসেলকে ফেনী সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর থানার পূর্ব উকিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, খুলশী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. রাসেল ফেনী সদর থানা এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী সদর থানার পূর্ব উকিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. রাসেল (২০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল কক্সবাজার জেলার রামু থানার খুরুলিয়া পালং এলাকার মো. সেলিমের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন