মাদারীপুরে একটি ঘরে হাত বোমা বিস্ফোরণের ফলে টিনের চালা উড়ে গেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন জালাল খানের বাড়িতে দুর্বৃত্তরা হাত বোমা রেখেছিল। বিস্ফোরণের ফলে ঘরের চালা উড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মাদারীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।