বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
অপরাধ

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ব্যক্তি আটক

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে পাঁচ অস্ত্রধারী আটক, উদ্ধার হয়েছে পাঁচটি আগ্নেয়াস্ত্র।

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ব্যক্তি আটক

রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারীকে আটক করেছে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প। সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় রামকান্তপুর কৈডাঙ্গা এলাকার আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বাড়ি থেকে একটি ব্রিটিশ কাটঅ্যাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মুক্তাদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূলত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালিয়ে দুটি বাড়ি থেকে দেশি-বিদেশি পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন আলম সরদার, ইব্রাহিম শেখ, মোহাম্মদ বাহাদুর বিশ্বাস, ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ এবং রাজু আহমেদ টোকন।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা এবং ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। একইভাবে রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির তিনটি মামলা রয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন