বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী জাহাজের ধাক্কায় শ্রমিক নিহত

ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী জাহাজের ধাক্কায় এক শ্রমিক নিহত, আহত আরেকজন।

ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী জাহাজের ধাক্কায় শ্রমিক নিহত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকায় ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে ৫৫ বছর বয়সী শ্রমিক নুরুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন।

বুধবার গন্ধব্যপুর ইউনিয়নের আতিক শাহ মাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় রাজুর আতিক শাহ ব্রিকফিল্ডে কর্মরত শ্রমিকরা প্রতিদিনের মতো মাটি আনতে একটি ছোট নৌকায় করে নদী পার হচ্ছিলেন।

দুর্ঘটনার সময় তাদের নৌকাটি ডাকাতিয়া নদীর ওই এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী সিমেন্টবাহী জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে নৌকাটি দুমড়ে-মুচড়ে পানিতে ডুবে যায় এবং নৌকায় থাকা শ্রমিকরা নদীতে ছিটকে পড়েন।

স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে শ্রমিকদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত আরেক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ব্রিকফিল্ডের মালিক রাজু আহমেদ জানান, নিহত শ্রমিকের মরদেহ সাতক্ষীরায় পাঠানো হয়েছে। তবে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান এ বিষয়ে কোনো তথ্য পাননি বলে জানান।

বিজ্ঞাপন