বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী রেহানা আক্তার লাকির মৃত্যু।

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে রেহানা আক্তার লাকি (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ের রান্ধুনীমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেহানা আক্তার লাকি হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের মনিনাগ মজুমদার বাড়ির আব্দুল কাদের বিটু মজুমদারের স্ত্রী। স্থানীয়রা জানান, তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় করে স্বামীর বাড়িতে যাচ্ছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পরামর্শ দেন। কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন