শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ২৫, টর্চ জ্বালিয়ে পাল্টা ধাওয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা দেখতে গিয়ে সংঘর্ষ, আহত ২৫ জন।

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ২৫, টর্চ জ্বালিয়ে পাল্টা ধাওয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা দেখতে গিয়ে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে উপজেলার স্বল্প নোয়াগাঁও ও হাবলীপাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্বল্প নোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায় হাবলি পাড়ার লামিন। খেলা দেখার সময় স্বল্প নোয়াগাঁও গ্রামের শুভর সাথে লামিনের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।

একপর্যায়ে শুভ হাবলি পাড়া গ্রামের লামিনকে মারধর করে। এ ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

বিজ্ঞাপন