শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু, আহত হয়েছেন আরো কয়েকজন।

ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন, নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)। তারা মরহুম মতি সরকারের স্ত্রীকে দাফনের জন্য কবর খোঁড়ার কাজে অংশগ্রহণ করেছিলেন।

দুর্ঘটনার সময়, কবরস্থানের পাশে একটি স্টিল শিট সরিয়ে নিতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শে আসেন তারা। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন