বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৮ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি বাস দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হবিগঞ্জের মাধবপুর থেকে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উদ্দেশে যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলে ৪ জন নিহত হন এবং গুরুতর আহত ৮ জনকে হাইওয়ে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন