শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মগবাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মগবাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আক্তারুল আলম নিহত হয়েছেন।

মগবাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর মগবাজারে মোটরসাইকেলের ধাক্কায় বাসচাপা পড়ে আক্তারুল আলম নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজারের ওয়্যারলেস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আক্তারুল আলমকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. আলামিন জানান, রাস্তা পার হওয়ার সময় আক্তারুল আলমের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে।

এ নিয়ে মোটরসাইকেল চালকের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মোটরসাইকেল চালক আক্তারুল আলমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এ সময় আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

ঘটনার পর, মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে এবং আজমেরী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালে আক্তারুল আলমের ছেলে ইমাম মেহেদী পরম জানান, তাদের বাড়ি পিরোজপুর; তারা বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় বসবাস করেন।

বিজ্ঞাপন