বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

মতিঝিলে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মতিঝিল এলাকায় জনতা ব্যাংকের সামনে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম লোকমান হোসেন।

লোকমানের হাতে ও পায়ে দুটি গুলি লেগেছে। আহত লোকমানকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা জব্দ করেছে। পুলিশ জানায়, রোববার বেলা তিনটার দিকে তিনটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা লোকমানের গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তদের সঙ্গে লোকমানের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা লোকমানকে গুলি করে এবং তাঁর সঙ্গে থাকা ১৭ হাজার ডলার ছিনতাই করে। বর্তমান বাজারদর অনুযায়ী এর মূল্য ১৭ লাখ টাকারও বেশি।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানান, ছিনতাইয়ের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশের বিভিন্ন ইউনিট। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন