বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
অপরাধ

রাজধানীতে ৬ তলা থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

রাজধানীর এলিফ্যান্ট রোডে এসি লাগানোর সময় ৬ তলা থেকে পড়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রাজধানীতে ৬ তলা থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় এসি লাগানোর সময় ৬ তলা থেকে পড়ে শামীম হোসেন সাজু (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি নিউ কনফিডেন্স রেফ্রিজারেশন দোকানের মালিক এবং এসির মিস্ত্রি ছিলেন।

ঘটনাটি ঘটে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায়। গুরুতর আহত অবস্থায় সাজুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সাজুর বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদেনী মন্ডল গ্রামে। তিনি পরিবারসহ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় বসবাস করতেন।

দোকান কর্মচারী মো. মামুন জানান, সকালে সাজুসহ কয়েকজন বাটা সিগন্যালে এসি লাগানোর জন্য যান। ছয় তলা বাসার বাইরের দিকে এসি লাগানোর সময় নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন