সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে এসআরবির অভিযানে সংঘবদ্ধ অপরাধচক্রের ৭ সদস্য গ্রেফতার

রাজধানীতে এসআরবির অভিযানে সংঘবদ্ধ অপরাধচক্রের ৭ সদস্য গ্রেফতার হয়েছে।

রাজধানীতে এসআরবির অভিযানে সংঘবদ্ধ অপরাধচক্রের ৭ সদস্য গ্রেফতার

রাজধানীতে পৃথক অভিযানে সংঘবদ্ধ অপরাধচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিনও রয়েছেন।

৪ অক্টোবর বিকেলে কাওরানবাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, গেলো কয়েকদিনে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলামিন ও তার ৫ সহযোগীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, ১৪ রাউন্ড গুলি এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এছাড়া, কেরানীগঞ্জ মডেল থানার লাবনী পয়েন্ট এলাকার একটি বাসা থেকে ২১৩টি অবৈধ সুইচ গিয়ার চাকুসহ এস এম রবীনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, রাজধানীর মোহাম্মদপুর সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার খোলা জায়গা থেকে প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনায় অভিযুক্ত একজনকেও গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন