মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি
অপরাধ

রাজধানীতে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

রাজধানীর কদমতলির পূর্ব জুরাইনে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী মো. কুদ্দুস নিহত হন।

রাজধানীতে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

রাজধানীর কদমতলির পূর্ব জুরাইনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. কুদ্দুস (৫০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে গুরুতর অবস্থায় ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুদ্দুস কদমতলীর পূর্ব জুরাইন দারোগাবাড়ী রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি পূর্ব জুরাইনের বৌ বাজারে সবজির ব্যবসা করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

কুদ্দুসকে হাসপাতালে নিয়ে আসা তার বাড়িওয়ালা কামাল সিকদার বলেন, ‘গত রাতে ব্যবসা শেষে পূর্ব জুরাইন নবারন গলি পপিস্কুলের সামনের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল কুদ্দুস। এ সময় অজ্ঞাত কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন