শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
গাজা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত মস্কোতে ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা, ১৭ জন আহত ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি
অপরাধ

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত একজন।

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার ছোট দুধপাতিলা এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজ আহমেদ (১৮) ও সদর উপজেলার মর্তুজাপুর গ্রামের তাহের আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২১)। আহত আব্দুল কাদের (২৫) একই উপজেলার ডুগডুগি গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা কয়েক মাস ধরে সরোজগঞ্জ কমপ্যাক্ট ইন্সটিটিউট অব স্কিল ডেভেলপমেন্টে ট্রেনিং করছিলেন। সন্ধ্যায় একটি মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তারা দুধপাতিলা গ্রামের অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন রাজ ও মামুন। গুরুতর আহত আব্দুল কাদেরের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন ও দর্শনা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদেরের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু জানান, ওই ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন