মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পঞ্চগড়ে বালি-পাথর উত্তোলনের সময় মিললো পরিত্যক্ত মর্টার শেল

পঞ্চগড়ের চিলকা নদী থেকে বালি-পাথর উত্তোলনের সময় উদ্ধার হয়েছে একটি মর্টার শেল।

পঞ্চগড়ে বালি-পাথর উত্তোলনের সময় মিললো পরিত্যক্ত মর্টার শেল

পঞ্চগড় সদর উপজেলার চিলকা নদী থেকে বালি-পাথর উত্তোলনের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকার মাঝিপাড়া ব্রিজের কাছে এই মর্টার শেলটি পাওয়া যায়।

স্থানীয় পুলিশ সূত্র জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি জানাজানি হলে তারা সেটি ফেলে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, শ্রমিকরা বালি-পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি খুঁজে পান। ইতোমধ্যে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা এসে এটি নিষ্ক্রিয় করবেন।

বিজ্ঞাপন