সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

আখ চুরির অভিযোগে ভারতীয় নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর

পঞ্চগড়ে আখ চুরির অভিযোগে ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

আখ চুরির অভিযোগে ভারতীয় নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর

পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোতে আখ চুরির অভিযোগে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে পুলিশের কাছে দেওয়া হয়।

দীপঙ্কর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে। শনিবার সকালে তিনি সদর উপজেলার বিরাজোত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি আখ খেতে প্রবেশ করেন।

স্থানীয়রা তাকে আখ চুরি করার সময় ধরে ফেলেন এবং পরে আটক করে রাখেন। আটক করার সময় তিনি ফেরত দেওয়ার বিনিময়ে বিএসএফের হাতে ধরা পড়া বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেওয়ার দাবি জানান।

বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধান না হওয়ায় স্থানীয়রা দীপঙ্কর গোপকে বিজিবির হাতে তুলে দেন। পরে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন