সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও সরঞ্জাম জব্দ, ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে জাল নোট ও তৈরির সরঞ্জাম জব্দ, ২ জন আটক।

চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও সরঞ্জাম জব্দ, ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে বিদেশি জাল নোট ও টাকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে। শনিবার (৮ আগস্ট) রাতে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় মূলহোতা খান সাহেব পালিয়ে যায়।

অভিযানে ৫০০ টাকার ২৩টি এবং ২০০ টাকার ২টি জাল টাকার বান্ডিল উদ্ধার করা হয়।

এছাড়াও, ২ রিম বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ১৮টি টেমপ্লেট, এক বস্তা কাগজ, কেমিক্যাল ভর্তি ড্রাম, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে।

বিজ্ঞাপন