শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
অপরাধ

র‍্যাবের অভিযানে রাজধানীর ৩ হাসপাতালে ১১ দালাল আটক

র‍্যাব-২ অভিযান চালিয়ে রাজধানীর ৩ হাসপাতালে দালাল চক্রের ১১ সদস্যকে আটক করেছে।

র‍্যাবের অভিযানে রাজধানীর ৩ হাসপাতালে ১১ দালাল আটক

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল, হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে র‍্যাব-২ অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ সদস্যকে আটক করেছে। সোমবার সকালে এই অভিযান পরিচালিত হয়।

দালাল চক্রটি গ্রাম থেকে চিকিৎসার জন্য আসা রোগী ও তাদের স্বজনদের দীর্ঘদিন ধরে টার্গেট করে আসছিল। তাদের মূল লক্ষ্য ছিল সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল।

র‍্যাব-২ এর উপ-অধিনায়ক নিফাজ রহমান জানান, আটককৃতরা রোগীদের ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশনভিত্তিক বাণিজ্য করে আসছিল। এ ছাড়া, রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতো তারা।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমদ জানিয়েছেন, দালাল চক্রের পাশাপাশি যেসব ভুঁইফোড় ক্লিনিক ও হাসপাতালে রোগীদের পাঠানো হয়েছে, সেগুলোর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দদুলাল সাহা বলেন, হাসপাতালের কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাব জানিয়েছে, হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন