বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা
অপরাধ

রাজধানীর ৩ হাসপাতালে অভিযান, ১১ দালাল আটক

রাজধানীর তিন হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালাল আটক করেছে র‍্যাব।

রাজধানীর ৩ হাসপাতালে অভিযান, ১১ দালাল আটক

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটসহ তিনটি হাসপাতালে একযোগে অভিযান চালিয়ে ১১ জন দালালকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

২৯ জুন সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযান শেষে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে পাঠিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো।

দালাল চক্রটি দীর্ঘদিন ধরে গ্রাম থেকে আসা সহজ-সরল রোগী ও তাদের স্বজনদের সাথে প্রতারণা করে আসছিল। ফলে রোগীরা অপচিকিৎসা ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছিল।

র‍্যাব আরও জানায়, যেসব ভুঁইফোড় ক্লিনিক এসব অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন