বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পটুয়াখালীর ব্যাংক ক্যাশিয়ারের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীতে ব্যাংক ক্যাশিয়ারের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রাহকদের বিক্ষোভ।

পটুয়াখালীর ব্যাংক ক্যাশিয়ারের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সকালে ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংক ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, রিয়াদ গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও তা ব্যাংকের অনলাইন সিস্টেমে জমা না দিয়ে আত্মসাৎ করেন। তারা জানান, মোবাইলের মাধ্যমে টাকা জমার বার্তা না এলে রিয়াদ সার্ভারের সমস্যার কথা বলে বিষয়টি এড়িয়ে যেতেন।

এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী জানান, তার মূল অ্যাকাউন্ট থেকেও ১০ লাখ টাকা নেওয়া হয়েছে। তিনি জানান, বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এক নারী গ্রাহক বলেন, “তিনি (রিয়াদুল ইসলাম) ফরম পূরণ করে আমার ৫ লাখ টাকা ৫ বছরের জন্য নিয়ে গেছে।” অপর এক নারী গ্রাহক জানান, “৭ লাখ টাকা জমা দিয়েছি, এখন দেখতেছি ৫ লাখ টাকার মতো আছে।”

এজেন্ট মোস্তাফিজুর রহমান আরও জানান, এই টাকা গ্রাহকদের একাউন্টে জমা না দিয়ে রিয়াদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। গ্রাহকদের বলেছে সার্ভার সমস্যা, পরে মেসেজ আসবে। দেখা গেছে, কারও কারও ম্যাসেজ এক বছর বা দুই বছরেও আসেনি।

বিজ্ঞাপন