সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পাবনায় মাদ্রাসার সামনে মানববন্ধনে হামলা, গুলিবিদ্ধ ১

পাবনায় মানববন্ধনে হামলায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে।

পাবনায় মাদ্রাসার সামনে মানববন্ধনে হামলা, গুলিবিদ্ধ ১

পাবনার আটঘরিয়ায় একটি মাদ্রাসার সামনে মানববন্ধন কর্মসূচিতে প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকালে শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তি ইকরাম মোল্লা (৫০) বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইকরাম মোল্লা কদিম বাগদিপাড়া গ্রামের জবির মোল্লার ছেলে। সম্প্রতি মাদ্রাসার সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু এবং এক নারী প্রভাষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ৩ আগস্ট মানববন্ধন করা হয়।

রোববার সকাল সাড়ে ১০টায় দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে পাল্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় টিপু বিশ্বাসসহ কয়েকজন ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের প্রতিহত করতে গেলে টিপু ইকরাম মোল্লাকে গুলি করে।

ঘটনার পর টিপু ও তার সহযোগীরা পালিয়ে যায়। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন