সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সালমান শাহ হত্যা মামলায় ডনকে আদালতে হাজির

সালমান শাহ হত্যা মামলার আসামি ডনকে আদালতে হাজির করা হয়েছে।

সালমান শাহ হত্যা মামলায় ডনকে আদালতে হাজির

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি অভিনেতা আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হয়েছে। রোববার (৯ আগস্ট) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে (সিআইডি) হস্তান্তরের পর ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে।

সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় মামলাটি করা হয়। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। তদন্ত শুরুর কয়েক দিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন, যা তাদের পলাতক থাকার বিষয়টি নির্দেশ করে।

রমনা থানা পুলিশ আসামিদের দেশত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠায়। এর ভিত্তিতে দেশছাড়ার সময় ইমিগ্রেশন থেকে ডনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন