বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পদ্মা ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরতের দাবিতে মানববন্ধন

পদ্মা ব্যাংকের গ্রাহকরা আমানত ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

পদ্মা ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরতের দাবিতে মানববন্ধন

রাজধানীতে পদ্মা ব্যাংকের গ্রাহকরা আমানত ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে অনেক গ্রাহক তাদের জমা রাখা অর্থ ব্যাংক থেকে তুলতে পারছেন না।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের কষ্টার্জিত অর্থ ফেরতের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান। ব্যাংকটির তীব্র তারল্য সংকট দেখা দেওয়ায় তারা গ্রাহকদের আমানত পরিশোধ করতে পারছে না।

এ অবস্থায়, আমানতকারীরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। এর আগে, ১৪ অক্টোবর তারা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপিও দেন।

বিজ্ঞাপন