বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম।
বর্তমান সভাপতি শওকত আজিজ রাসেলের অনুপস্থিতিতে আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
বিটিএমএর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভাপতি শওকত আজিজ রাসেলের অনুপস্থিতিতে সংগঠনটির সহসভাপতি মো. শামীম ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
শামীম ইসলাম যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটি যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।