বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, দেশের শিল্প ও স্বার্থে এক হয়ে কাজ করবে বিজিএমইএ এবং বিটিএমএ।
তিনি এই মন্তব্যটি করেন বিশ্বমানের টেক্সটাইল এক্সিবিশন-বিটমা আয়োজনে উভয় সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে। বাবু জানান, আয়োজিত মেলায় দুই সংগঠন একত্রিতভাবে বিশ্বমানের যন্ত্রাংশ এবং নানা উপকরণ উপস্থাপন করবে, যা উদ্যোক্তাদের জন্য সহায়ক হবে।
অনুষ্ঠানে তিনি বলেন, যন্ত্রাংশ, এআই প্রযুক্তি সংযোজন, ফ্যাশন ট্রেন্ড প্রদর্শন, নেটওয়ার্কিং, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং স্থায়িত্ব বিষয়গুলো গুরুত্ব পাবে।
বিজিএমইএ এবং বিটিএমএ এখন থেকে একসঙ্গে কাজ করবে এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও জানান, সবাই মিলে আগামীতে ১০০ বিলিয়ন রফতানি আয় অর্জন সম্ভব। বিদ্যুৎ, জ্বালানি এবং নীতি সহায়তার জন্য সমন্বিতভাবে কাজ করা হবে, যা দেশের শিল্প এবং কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ।