বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সহযোগিতার আশ্বাস দেন

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সহযোগিতার আশ্বাস দেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সুরক্ষা ও নাগরিকদের জন্য নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই বিষয়ে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আলোচনায় দ্রুত নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নগর পরিকল্পনার গুরুত্ব তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা রক্ষা, আধুনিক নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

সামাজিক উন্নয়নমূলক সংগঠন 'ফুটস্টেপস বাংলাদেশ'-এর নেতৃত্বে বিভিন্ন পরিবেশ ও প্রকৌশল প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং পানি বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। তারা দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে আন্তঃসংস্থা সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন