বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতে অস্বাভাবিক গন্ধ শনাক্ত, তদন্ত চলছে

সংযুক্ত আরব আমিরাতে অস্বাভাবিক গন্ধ শনাক্ত, তদন্ত চলছে।

সংযুক্ত আরব আমিরাতে অস্বাভাবিক গন্ধ শনাক্ত, তদন্ত চলছে

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিভিন্ন এলাকায় অস্বাভাবিক গন্ধ শনাক্ত করা হয়েছে। দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় গন্ধের প্রকৃতি ও উৎস যাচাই করতে কাজ করছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বেশ কয়েকটি এলাকায় এই অস্বাভাবিক গন্ধ পাওয়া গেছে এবং এসব গন্ধ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতির মূল্যায়নে উদ্বেগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

গন্ধ কমাতে এবং তা দ্রুত মিলিয়ে যেতে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়ামূলক কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিস্থিতিতে কোনো পরিবর্তন এলে জনগণকে দ্রুত জানানো হবে।

সরকারি সূত্রে বলা হয়েছে, কর্তৃপক্ষ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে এবং বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, সরকারি ও অনুমোদিত মাধ্যমে প্রকাশিত হালনাগাদ তথ্য অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন