বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মাগুরায় যুবদল নেতার মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত, তদন্ত কমিটি গঠন স্পেনে প্রবল বৃষ্টিতে চারজনের মৃত্যু, ব্যাপক বন্যার সৃষ্টি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন নিহত ইয়েমেনে হুতি হামলায় ১৮ জন নিহত, আহত ৩০ অস্ট্রেলিয়ার এমপি হেলেন হেইন্স গুরুতর আহত, তদন্ত চলছে কানাডার সামরিক ঘাঁটিতে ঘাসের আগুনে চার সৈন্যের মৃত্যু কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে: আইআরজিসি কমান্ডার

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে বলে দাবি করেছেন আইআরজিসি উপপ্রধান মোস্তফা ইজাদি।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে: আইআরজিসি কমান্ডার

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তিনি বলেন, "ইসলামি প্রজাতন্ত্র যত দিন চাইবে, তত দিন এই নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।"

মঙ্গলবার (২০ অক্টোবর) মধ্যাঞ্চলীয় শহর খোমেইনে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আইআরজিসির নৌবাহিনী ও মহাকাশ বাহিনীর কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা সক্ষমতায় শ্রেষ্ঠত্ব রয়েছে।

মোস্তফা ইজাদি উল্লেখ করেন, শত্রুপক্ষ জনগণকে পরিস্থিতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে দেশের অর্জনগুলো সুরক্ষিত রাখা এবং শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে জনগণের উপস্থিতি ও সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ তথ্য ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন