বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৭০ হাজার রোহিঙ্গার পাসপোর্ট মীমাংসিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে ৭০ হাজার রোহিঙ্গার পাসপোর্ট মীমাংসিত বিষয় বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

৭০ হাজার রোহিঙ্গার পাসপোর্ট মীমাংসিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে অবস্থানরত ৭০ হাজারের বেশি রোহিঙ্গার পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্তটি মীমাংসিত বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, ৭০ হাজারের বেশি রোহিঙ্গার পাসপোর্ট মীমাংসিত বিষয়। এ বিষয়ে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে সফরের আগ্রহ রয়েছে প্রধানমন্ত্রীর। যেকোনো সুবিধাজনক সময়ে এ সফর হবে।

তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে, যা দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা যোগ করবে।

প্রতিমন্ত্রী জানান, মৎস, আইটি ও নবায়নযোগ্য জ্বালানিতে সৌদি আরব বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া, মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের স্মরণ করেছেন তারা।

দক্ষ শ্রমশক্তি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব আমন্ত্রণ জানিয়েছে এবং সৌদি প্রিন্সকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন