সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অস্ট্রেলিয়ার এমপি হেলেন হেইন্স গুরুতর আহত, তদন্ত চলছে কানাডার সামরিক ঘাঁটিতে ঘাসের আগুনে চার সৈন্যের মৃত্যু কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু
রাজনীতি

বাংলাদেশ সৌদি আরবের কাছে মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে

বাংলাদেশ সৌদি আরবের কাছে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে।

বাংলাদেশ সৌদি আরবের কাছে মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে

বাংলাদেশ সরকার সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, রায়ের কপি হাতে আসার পর দুই দেশের মধ্যে আলোচনা করে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০২৩ সালে অভিযুক্তদের আটক করে সৌদি আরবের পুলিশ। এ সময়ের মধ্যে তাদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেনি।’ রায়ের কপি হাতে এলে তাদের পরিচয় ও দুজনের মধ্যে সম্পর্ক জানা যাবে বলেও জানান তিনি।

এর আগে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে দুদেশের তথ্য আদান-প্রদানে ঘাটতি রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনা আমলের যত চোর আছে দেশকে অস্থিতিশীল করতে যুক্ত, তাদের বিচারের আওতায় আনা হবে।’ অন্যদিকে, শামা ওবায়েদ বলেন, ‘দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ভারতে বসে কি মন্তব্য করছে তা নিয়ে প্রতিক্রিয়া দেওয়াটা কালক্ষেপণ।’

বিজ্ঞাপন