শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শিল্পখাতে গ্যাস সংকট: প্রধানমন্ত্রীর সমাধানের আশ্বাস

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আশ্বাস, উদ্যোক্তাদের সহযোগিতার প্রয়োজন।

শিল্পখাতে গ্যাস সংকট: প্রধানমন্ত্রীর সমাধানের আশ্বাস

বাংলাদেশের শিল্পখাতে গ্যাস সংকট সৃষ্টি হয়েছে, যা সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার ফল। তবে, সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে গঠিত উচ্চপর্যায়ের কমিটির দ্বিতীয় বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের আন্তরিকতার কারণে উদ্যোক্তারা সমস্যা সমাধানে উৎসাহিত। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর জন্য কতটুকু সহযোগিতার প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে।

বিটিএমএ সভাপতি আরও জানান, ব্যবসায়ীরা সমস্যা সমাধানে আশাবাদী। বৈঠকে প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝার চেষ্টা করেছেন। তিনি মন্তব্য করেন, গত ১৭ বছরে এই ধরনের উদ্যোগ নেওয়া হলে এমন সংকট তৈরি হতো না।

বিজ্ঞাপন