যশোরের বাঘারপাড়ায় একটি বসতঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন গৃহবধূ জুবায়দা খাতুন ও তার ছেলে জিসান।
পুলিশ জানায়, ঘরের ভেতর একই খাটে মা ও ছেলের মরদেহ পড়ে ছিল। শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা এবং জুবায়দার গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতের বোনের দাবি, জুবায়দার স্বামী জাকিরের সাথে তার ভাই শিহাবের জায়গা নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের নাম পরিচয় জানানো হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।