রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে অবৈধ অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া ফিপ্রি ব্রিজ এলাকায় র‌্যাব-৫ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও দুটি রামদা রয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোনাপাড়া এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা অস্ত্রগুলো জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, বলে জানায় র‌্যাব।

বিজ্ঞাপন