রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনে এবং কদম ফুয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর বলে জানা গেছে। শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে জানা যায় যে, ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন।
তিনি আরও জানান, অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া, নিহতদের পরিচয় সনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।